Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:২৬ পিএম

‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’

শরীয়তপুরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: যুগান্তর

Advertisement

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত সময়ে ১৬টি মেগা প্রকল্পের অর্থ পুরোপুরি ব্যয় হয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ঠিকাদাররা টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্প শুরুই করা যাচ্ছে না। একইসঙ্গে ১৮ বছরের দুর্নীতি ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করছে।

সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, মেগা প্রকল্পের নামে বিগত ফ্যাসিবাদী সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ২০০২ সাল থেকে ২০০৫ পর্যন্ত পদ্মা সেতুর ফিজিবিলিটি স্ট্যাডি করেছিল তৎকালীন খালেদা জিয়ার সরকার। 

তিনি আরও বলেন, ফিজিবিলিটি অনুসারে এ মাওয়া পয়েন্টেই পদ্মা সেতুর অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন খালেদা জিয়া। ত্রিশ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, তারা বিশ লাখ কোটি টাকার ওপরে বৈদেশিক ঋণের বোঝা রেখে গেছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বর্তমান সরকারকে। 

সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সেতু  বিভাগের পরিচালক কাজী মো. ফেরদাউস, পরিচালক ভিখারুদৌল্লা চৌধুরী, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার একে এম নাসির উদ্দিন কালু, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

আরও পড়ুন

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম