Logo
Logo
×

Advertisement

জাতীয়

আকস্মিক পানি ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

আকস্মিক পানি ভবন পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

ছবি ভিডিও থেকে নেওয়া।

Advertisement

ঢাকার গ্রিনরোডে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানিভবন’ আকস্মিক পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

বুধবার আকস্মিক এ পরিদর্শনে তিনি ভবনের বিভিন্ন তলা ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ভবনের লাইট, এসি ও ফ্যান যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। 

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বলেন, আমি মূলত আপনাদের খোঁজখবর নিতে এখানে এসেছি। প্রধানমন্ত্রী অহেতুক লাইট, এসি ও ফ্যান ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। 

তিনি নিজেও সচিবালয়ে মাঝে মাঝে ঘুরে ঘুরে এসব তদারকি করেন এবং মিতব্যয়িতার বার্তা দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই উচ্চশিক্ষিত। বুয়েটসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এখানে কাজ করছেন। তাই আপনাদের আলাদা করে পরামর্শ দেওয়ার কিছু নেই। শুধু সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা নিজেরা যদি সাশ্রয়ী হই এবং এসব বিষয় ঠিকমতো মনিটর করি, তাহলে দেশের সাধারণ মানুষও উদ্বুদ্ধ হবেন।

এ সময় পানিভবনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করছেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ঢাকার গ্রিনরোডে অবস্থিত পানি ভবনটি একটি আধুনিক ও পরিবেশবান্ধব ১২ তলা প্রশাসনিক ভবন। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ উদ্বোধনের সময় জানালেন পানিসম্পদমন্ত্রী

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম