Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাদুঘর মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:২৪ এএম

জাদুঘর মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়; এটি মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং বৈশ্বিক সেতুবন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য ছিল— ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’। 

নিতাই রায় চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরও আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

তিনি জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ গ্যালারির প্রশংসা করে বলেন, এটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরছে।

দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শাহবাগ মোড় ও টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘সভ্যতায় কৃষি ও প্রকৃতি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। প্রদর্শনীটি আগামী ২৩ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি স্থপতি মেরিনা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম; তথ্য, সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম। সভাপতির বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদোষি।

বিশেষ অতিথিদের বক্তব্যে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং জাদুঘরের আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে জাদুঘর প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম