Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম

সরকারি কাজে দলের কেউও বাধা দিলে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

সরকারি কাজে বাধা দিলে নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

নিতাই রায় চৌধুরী বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। একইভাবে দলের পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা মাস্তানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, এমনকি আমাদের দলের লোক হলেও তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সেবা করাই তাদের দায়িত্ব। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে দল-মত বা পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

মন্ত্রী মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। 

মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম