Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: বাসস

Advertisement

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে ধ্বংস হওয়া দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে পুনরায় বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশুবিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এ সময়ে শিশুদের বইমুখী ও সাহিত্যনির্ভর করে তুলতে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ  সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে। 

তাই শিশুদের উপযোগী আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিল তদন্তে কমিটি

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিল তদন্তে কমিটি

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির অংশগ্রহণ জরুরি: সংস্কৃতিমন্ত্রী

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির অংশগ্রহণ জরুরি: সংস্কৃতিমন্ত্রী

সমতার বোধই লালনের মূল শিক্ষা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সমতার বোধই লালনের মূল শিক্ষা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আরও পড়ুন

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম