Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০২ পিএম

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারকে সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও তারা কোনো ভ্যাকসিন নেয়নি। আপনারা ইউনিসেফের স্টেটমেন্টগুলো শুনেছেন। প্রাইভেটভাবে কেনার নামে টাকা খাওয়ার চেষ্টা হয়েছে। মহাখালীতে যখন প্রধানমন্ত্রী বললেন একটি শিশু মারা গেছে, তখন আমরা ১৮ ঘণ্টার মধ্যে আইসোলেশন নিশ্চিত করি। পরে দেখি কোনো ভ্যাকসিন নেই। এরপর থেকেই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি।

রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। আমরা আক্রান্ত এলাকাগুলোতে আইসোলেশনের সংখ্যা বৃদ্ধি করেছি। সারা দেশে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে যথাযথ নির্দেশনা দিচ্ছেন। 

তিনি বলেন, হাম আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিরিয়াসলি কাজ করছি। হাম আক্রান্তরা যেন সঠিক সেবা পায় তা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোতে পরিদর্শন করছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করছি। হাসপাতালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।

এ সময় মন্ত্রী কুমেক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার—ডাল ও সবজি খেয়ে খাবারের মান যাচাই করেন।

এ সময় তিনি বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. মীর্জা তাইয়েবুল ইসলাম, জেলা প্রশাসক মু রেজা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম