Logo
Logo
×

Advertisement

জাতীয়

এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী

কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কুরবানির পশু ক্রয় বিক্রয়ে নিরাপত্তা দিচ্ছে সরকার। এবারের কুরবানির ঈদের পশুর হাট তুলনামূলকভাবে নিরাপদ। 

একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশুর ক্রয়-বিক্রয় যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাণিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পশু ক্রয় বিক্রয়ে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি। আমরা বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি রোধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেছি।

কুরবানির পশুর বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঈদের বাজার মাত্র শুরু হয়েছে। এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে আমাদের অর্থনীতিতে যে বিশাল জোয়ার ও টাকা সঞ্চালিত হয়, তা মূলত সারাদেশের প্রান্তিক মানুষের উপকারেই আসে।

এ সময় মন্ত্রী নিজেই ভেটেরিনারি টিমের মাইকে ঘোষণা দেন, পশু কেনাবেচায় কারো কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এই বুথ থেকে সহযোগিতা নিতে পারবেন।

এছাড়া তিনি বিভিন্ন স্টলে গিয়ে পশু ক্রেতা-বিক্রেতাদের খোঁজখবর নেন। এবার গরু ও ছাগলের দাম ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সন্তোষজনক বলে মন্তব্যও করেছেন প্রাণিসম্পদ মন্ত্রী।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম