Logo
Logo
×

Advertisement

জাতীয়

মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাফলংকে আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে

Advertisement

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৫২ পিএম

জাফলংকে আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Advertisement

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জাফলং পর্যটন এলাকাকে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হবে। পর্যটকদের সেবায় প্রয়োজনীয় সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী খননের মাধ্যমে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌভ্রমণের সুযোগ সৃষ্টি করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জাফলংকে একটি আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

নিজ নির্বাচনি এলাকা পরিদর্শনের অংশ হিসেবে শনিবার (৩০ মে) দুপুরে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী জাফলংয়ে আগত পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পর্যটন খাতের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত শোনেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে পর্যটকদের বিভিন্ন দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জাফলংয়ে আগত পর্যটকদের মতামত নেওয়া হয়েছে। তারা বেশ কিছু যৌক্তিক দাবি ও পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধানে আমরা উদ্যোগ নেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাফলং সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুরো পর্যটন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার করা হবে।

স্থানীয় প্রান্তিক শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। 

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

আরও পড়ুন

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম