Logo
Logo
×

Advertisement

জাতীয়

দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০১ এএম

দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসে

নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে।

Advertisement

নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। গত ডিসেম্বর থেকে মেগাসিটি ঢাকাতেও অধিকাংশ সময় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করেছে। তবে গত কয়েকদিন ধরে রাজধানীর বায়ুমানে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আগের দিন বৃহস্পতিবার একই সময়ে শহরটির একিউআই স্কোর ছিল ৯৪। ফলে একদিনের ব্যবধানে রাজধানীর বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমানের স্কোর ১৭৫। এরপরেই অবস্থান করা কঙ্গোর কিনসাসার স্কোর ১৫৮। শহর দুটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এদিকে, ১৪৭ স্কোর নিয়ে চীনের চেংডুর অবস্থান তৃতীয়। আর ১১৯ স্কোর নিয়ে দেশটির আরেকটি শহর হাংজুর অবস্থান সপ্তম। শহর দুটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে দশম অবস্থানে চীনের চংকিং শহরের বাতাস মোটামুটি ভালো রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ৯২। আর ১৬ তম অবস্থানে থাকা চীনের উহার শহরের বাতাসেরও একই পরিস্থিতি।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৩১, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তবে ১২তম অবস্থানে থাকা করাচির বাতাসে আজ দূষণের মাত্রা অনেকটাই কম। শহরটির বায়ুমানের স্কোর ৮৬।  

এছাড়া ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানের নেপালের কাঠমান্ডু, ১০০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে চিলির শান্তিয়াগো আর ৯৩ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

আরও পড়ুন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম