Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

Advertisement

পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড।  

বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।   

তিনি বলেন, কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা পরিলক্ষিত হয়নি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ-ইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।   

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, কোস্ট গার্ডসুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে।   

তিনি পুশ-ইন সংক্রান্ত যে কোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ-ইন রোধে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

পরিচয়পত্র দেখানোর পরেও বাংলাদেশে পুশইন, যা বললেন সেই ভারতীয় নারী

পরিচয়পত্র দেখানোর পরেও বাংলাদেশে পুশইন, যা বললেন সেই ভারতীয় নারী

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন

আরও পড়ুন

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

বাজারে সবজির ছড়াছড়ি, তবুও ক্রেতার হাহাকার

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

ইউজিসি সচিবের কক্ষে দুই কর্মকর্তার হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম