Logo
Logo
×

Advertisement

জাতীয়

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। ফাইল ছবি

Advertisement

‎ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই নীতিতে বিশ্বাসী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) কর্তৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীর রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারারোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে বাসযোগ্য সমাজ ও দেশ গঠন করতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। শুধু চারারোপণ করলে হবে না রোপিত চারার সঠিকভাবে পরিচর্যা করতে হবে।

‎তিনি নিজে আজকের অনুষ্ঠানে মন্ত্রী নয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে উল্লেখ করেন এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়নে এই ফাউন্ডেশন কাজ করছে বলেও অভিমত ব্যক্ত করেন।

জেআরএফ এর কৃষি বিষয়ক চট্টগ্রাম বিভাগের মনিটর ও সিভাসু অধীনে পরিচালিত ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।  

সৈয়দ মুনিয়া জিলশাদ ও মো. শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ড. মিজানুর রহমান, ড. আহসানউল্ল্যাহ, প্রফেসর নূরুল হক, ড. তফাজ্জল হোসেন রনি, ড. মনিরুজ্জামান, ড. আতিউর রহমান এবং সিভাসু ছাত্র দলের স়ভাপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা-পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সকালে হাটহাজারী ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর নূরানী তা'লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম