Logo
Logo
×
   

জাতীয়

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৫ জন মারা গেছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .