Logo
Logo
×

Advertisement

জাতীয়

উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

Advertisement

উলটো রথ টানার মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উলটো রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

শুক্রবার সকাল থে‌কেই ঢা‌কেশ্বরী ম‌ন্দির ও ম‌ন্দির এলাকায় ভক্তবৃন্দ উপ‌স্থিত হ‌তে থা‌কে। হাজার হাজার ভক্তবৃ‌ন্দের অংশগ্রহ‌ণের মধ‌্য দি‌য়ে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের আবহে রাজধানীতে উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উলটো রথযাত্রা।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য রথ শোভাযাত্রা, হরিনাম সংকীর্তন, ভাগবত আলোচনা, ভজন-কীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

আলোচনা সভা শেষে দুপুর ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ইসকন স্বামীবাগ আশ্রমের উদ্দেশে শুরু হয় বর্ণাঢ্য উলটো রথ শোভাযাত্রা। তিনটি সুবৃহৎ রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীকে অধিষ্ঠিত করে শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, কার্জন হল, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, দৈনিক ইত্তেফাক, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জ রোডসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসকন স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়।

হরিনাম সংকীর্তন, খোল-করতালের সুর এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্তের অংশগ্রহণে রাজধানীর রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে। অনেক দর্শনার্থী রথে ফুল অর্পণ করে প্রার্থনায় অংশ নেন এবং শোভাযাত্রার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে এ বর্ণিল আয়োজন উপভোগ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাগবত আলোচনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, ভজন-কীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

পূজা উদযাপন ফ্রন্টের নেতাকে লাঞ্ছনার অভিযোগ

ক্র্যাবে সংবাদ সম্মেলন পূজা উদযাপন ফ্রন্টের নেতাকে লাঞ্ছনার অভিযোগ

পূর্ব ময়মনসিংহ বা বর্তমান নেত্রকোনা জেলার প্রাচীন রাষ্ট্র ও সমাজজীবন

ড. দীনেশ চন্দ্র সেনের বিশ্লেষণ পূর্ব ময়মনসিংহ বা বর্তমান নেত্রকোনা জেলার প্রাচীন রাষ্ট্র ও সমাজজীবন

হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে?

হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে?

আরও পড়ুন

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু

ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম