Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

ফাইল ছবি

Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে ২০২৬ সালের দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর মোট দুই দিন।

মূল সরকারি ছুটির বাইরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

চুক্তিভিত্তিক চাকরিজীবীদের ইনক্রিমেন্ট-আনুতোষিক নিয়ে যা জানাল সরকার

চুক্তিভিত্তিক চাকরিজীবীদের ইনক্রিমেন্ট-আনুতোষিক নিয়ে যা জানাল সরকার

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

কর অঞ্চল-১৯-এ ৬০ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

কর অঞ্চল-১৯-এ ৬০ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি

যোগী সরকারের কঠোর সিদ্ধান্ত সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

১০ পদে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ, আবেদন শেষ আগামীকাল

আরও পড়ুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম