Logo
Logo
×

Advertisement

জাতীয়

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: যুগান্তর

Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ট বন্ধু ও মিত্র। 

সোমবার (১০ আগষ্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে, আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একই সঙ্গে বাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন থেকে আমরা চর্চা করছি এবং বহন করছি। যা আজকের এই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে। 

তিনি বলেন- আমরা জানি, আমাদের দেশ তুলনামূলকভাবে একটা অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মার্কিন সরকারের তুলনায়। আমাদের এই অর্থনৈতিক সংগ্রাম, এটাকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেই কারণে আমাদের দেশের সব বাসিন্দাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। ফলে এটা কেবল মাত্র সুখ-শান্তির ব্যাপার নয়, এটা দেশের একটা অর্থনীতির সমৃদ্ধিরও বিষয়। আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধ করতে না পারি তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব না।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরমধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমাদের দেশের অনেক অভিবাসীরাও মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠায়। ফলে গার্মেন্টস রপ্তানীর প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। একই সঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমন্টে (এফডিআই) সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। ফলে এই বিনিয়োগের টাকাও আমাদের দেশের অর্থনীতির প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ঘনিষ্টতম বন্ধু এবং মিত্র।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

ঘণ্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরি প্রমুখ।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়া আইসিসি পেল ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘না’ করল গুগল

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

এফবিআইয়ের অভিযানের পর বাড়ি ছাড়ছেন ইলহান ওমর

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

ট্রাম্পের জামাতার গোপন ব্যাংক হিসাব, ২ বিলিয়ন ডলারের লেনদেন ঘিরে চাঞ্চল্যকর দাবি

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম