Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন?

সংগৃহীত ছবি

Advertisement

সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ১৯৯১ সালে। দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট আবারও প্রকাশ্য ভোটের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ।

১৯৯১ সালের সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের কাছে পরাজিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট। আর বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

পঞ্চম জাতীয় সংসদে বিএনপির ছিল ১৪০টি, আওয়ামী লীগের ৮৮টি, জাতীয় পার্টির ৩৫টি, জামায়াতে ইসলামীর ১৮টি, বাকশালের ৫টি এবং সিপিবির ৫টি আসন। এছাড়া ইসলামী ঐক্যজোট, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, এনডিপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে সদস্য ছিলেন। সংসদে সংরক্ষিত নারী আসন ছিল ৩০টি।

সেই সময় সংসদ সদস্যদের মধ্যে ৬০ জন ভোটদানে বিরত ছিলেন। জাতীয় পার্টি নির্বাচন বয়কট করে। জামায়াতে ইসলামী ও সিপিবি ভোট দেওয়া থেকে বিরত থাকে। বিভিন্ন দলের আরও কয়েকজন সংসদ সদস্য ভোট দেননি।

স্বতন্ত্র সদস্য নুরুল ইসলাম মনি ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন তখন আব্দুর রহমান বিশ্বাসকে ভোট দেন। আর গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত ভোট দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে। আওয়ামী লীগের আকতারুজ্জামান বাবু ভোট দিতে সংসদে উপস্থিত হননি।

এ ছাড়া ন্যাপের আব্দুল হাফিজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এনডিপির সালাহউদ্দিন কাদের চৌধুরী, জাসদের শাহজাহান সিরাজ এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল্লাহ ভোটদানে বিরত ছিলেন।

উল্লেখ্য, ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, জমে উঠেছে ক্ষমতার লড়াই

ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, জমে উঠেছে ক্ষমতার লড়াই

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

ইসরাইলের নির্বাচন সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নির্বাচন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

আরও পড়ুন

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টোকিওতে হাসপাতাল-জাদুঘর পরিদর্শন, প্রিন্সেস তাকামাদোর সঙ্গে ডা. জোবাইদার সাক্ষাৎ

টোকিওতে হাসপাতাল-জাদুঘর পরিদর্শন, প্রিন্সেস তাকামাদোর সঙ্গে ডা. জোবাইদার সাক্ষাৎ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তি মিলবে তিন জেলার মানুষের

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ, স্বস্তি মিলবে তিন জেলার মানুষের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম