Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমান খাতের সিন্ডিকেট নির্মূলের আশ্বাস মন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

বিমান খাতের সিন্ডিকেট নির্মূলের আশ্বাস মন্ত্রীর

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে পর্যটন করপোরেশনের অধীনে হোটেল-মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, আপনাদের সবার সহযোগিতায় বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি। বর্তমান সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো ধরনের কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত রয়েছে।

আফরোজা খানম বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও সম্প্রসারিত করতে হবে। 

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মানিকগঞ্জেও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। 

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, পুলিশ সুপার সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পিপি নুরতাজ আলম বাহারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আরও পড়ুন

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম