Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

Advertisement

মানিকগঞ্জের ঘিওরে রাতের আঁধারে বাগানে ঢুকে কাস্তে দিয়ে পেঁপে কেটে মাটিতে ফেলে গেছে দুর্বৃত্তরা। কোনো পেঁপে নিয়ে না গেলেও নষ্ট করে গেছে কৃষক সাদেক মিয়ার প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে।

একই সঙ্গে বীজ সংরক্ষণের জন্য রাখা মোট ৩০০ কেজি (প্রতিটি ৬ কেজি ওজনের) পাকা পেঁপের ৫০টির মধ্যে ৪০টিই চুরি করে নিয়ে গেছে তারা।

এক রাতের এই নির্মমতায় অন্তত ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।

রোববার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনে ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাদেক মিয়ার ৩০ শতাংশ জমির বাগানে প্রায় ২৭০টি পেঁপেগাছ ছিল। সোমবার (৫ অক্টোবর) সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান গাছের কাঁচা পেঁপেগুলো কাস্তে দিয়ে কেটে ও হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। বাগানের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে নষ্ট পেঁপে, কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে। এছাড়া বীজ সংরক্ষণের জন্য চিহ্নিত করে রাখা ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টিই উধাও।

ক্ষতিগ্রস্ত কৃষক সাদেক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিনের শ্রম ও পুঁজিতে বাগানটি গড়ে তুলেছিলাম। এবার ভালো ফলনের আশা ছিল। কিন্তু এক রাতেই দুর্বৃত্তরা সব শেষ করে দিল। এই ক্ষতি পুষিয়ে ওঠা আমার পক্ষে কঠিন। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

খবর পেয়ে বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা ও লবণ দিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম