Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

আটক প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। ফাইল ছবি

Advertisement

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম-সংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে তিল্লি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় র‍্যালিতে ব্যবহৃত ব্যানারটিও জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র‍্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে র‍্যালিটি তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। শিক্ষক দিবসের মতো একটি কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রীর নাম-সংবলিত এমন ব্যানার ব্যবহারের বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

সাটুরিয়া থানার পুলিশ জানায়, আটক আবুল হাশেম ভূঁইয়ার বয়স ৪৮ বছর। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া।

এদিকে শিক্ষক দিবসের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত একটি শিক্ষা-সংশ্লিষ্ট কর্মসূচিতে এমন ব্যানার ব্যবহারের উদ্দেশ্য নিয়েও আলোচনা চলছে।

সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

আরও পড়ুন

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম