Logo
Logo
×

Advertisement

জাতীয়

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমা‌নের ভারত সফর দ্রুত হওয়া উচিত ব‌লে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধান করা যায়।

রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে এ মন্তব্য ক‌রেন তি‌নি।

হাইক‌মিশনার বলেন, আমি খুবই আশাবাদী। বাংলাদেশ ও ভারতের মানুষের হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত ভাগাভাগি করে না, তারা একটি অভিন্ন স্বপ্নও ধারণ করে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম দেশ। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্র যতই বিশৃঙ্খল মনে হোক না কেন, সেটির মধ্যেই আলোচনা ও সমাধানের পথ রয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য আছে, বিতর্ক আছে, যুক্তি-তর্ক আছে-এটি স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাদের লক্ষ্যও একই। আমি গণমাধ্যমে বহুবার বলেছি, যখন এমন দুই নেতা বৈঠক করেন ও আলোচনা করেন, তখন এমন কোনো সমস্যা নেই যা আলোচনা করে সমাধান করা সম্ভব নয়।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম