Logo
Logo
×

Advertisement

জাতীয়

আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী

Advertisement

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন। ইচ্ছার ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। একদল চাইবে ভালো করতে অন্যদল চাইবে তার থেকেও বেশি ভালো করতে কিন্তু বিভাজন অনৈক্য সংঘাত থাকবে না। যেটা ছিল ফ্যাসিবাদের আমলে, যার কারণে তাদের আজ দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

সোমবার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে মন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন প্রমুখ।

রূপসা-বাগেরহাট পুরাতন রেললাইন চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আঞ্চলিকতার উন্নয়নে বিশ্বাস করি না, উন্নয়ন হতে হবে দেশের উন্নয়নে, সামগ্রিক কল্যাণের দিক বিবেচনা করে। গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে মোংলার নতুন রেলপথের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করা যায়   সেটি বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি সংবাদকর্মীদের দেশ ও জাতির কল্যাণে আরও বেশি দায়িত্বশীল  ভূমিকা পালনের আহ্বান জানান।

বাগেরহাট প্রেস ক্লাবে প্রথম আগমন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটের সন্তান শেখ রবিউল ইসলামকে বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মান সূচক ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়া হয়। 

এর আগে দুপুরে বাগেরহাট শহরের দশানী-রামপাল সড়কের ১০ কিলোমিটার জেলা মহাসড়কের উদ্বোধন করেন। এছাড়া বাগেরহাট সরকারি পিসি কলেজে মতবিনিময়, গাছের চারা রোপন ও জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম