Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

সংগৃহীত ছবি

Advertisement

প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এরপর নিজের ভোট দেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট দিতে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট দেওয়া শেষে মির্জা ফখরুল বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন ব্যালটে অনুষ্ঠিত হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫টায়। এরপর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম