Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২

Advertisement

বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া (বেটিং) সাইটের মাধ্যমে অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বুধবার রাজশাহী ও ঝিনাইদহে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—নড়াইলের সৈয়দ জামান (২৭) ও যশোরের রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। 

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং সাইটের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সাইটের বিজ্ঞাপন প্রচারের তথ্য পাওয়া যায়। এসব সাইটে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং ও অনলাইন ক্যাসিনো পরিচালিত হচ্ছিল।

সিআইডি আরও জানায়, গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে বেটিং সাইটে যুক্ত করতেন। এসব হিসাবের মাধ্যমে জুয়ার অর্থ গ্রহণ ও উত্তোলন করা হতো। পরে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈয়দ জামান রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে। দুই আসামিই নিজ নামে নিবন্ধিত এজেন্ট সিমের পাশাপাশি অন্যদের সিম সংগ্রহ করে জুয়া সাইটে যুক্ত এবং অর্থ জমা-উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

এ মামলায় এর আগে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রটির দেশি-বিদেশি সহযোগী, এজেন্ট এবং অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক ও এমএফএস হিসাবের মালিকদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেফতার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

আরও পড়ুন

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম