Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ

একটু সময় দেন, খুব তাড়াতাড়ি সব সমস্যা দূর হবে

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

একটু সময় দেন, খুব তাড়াতাড়ি সব সমস্যা দূর হবে

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেছেন, ফ্যাসিবাদীরা ১৭ বছরে উন্নয়নের নামে এ দেশকে আমদানিনির্ভর করে দিয়ে গেছে। ফ্যাসিবাদীদের পতনের পর আমাদের এখন ধার করে চলার মতো অবস্থা হচ্ছে; তবে ভয়ের কিছু নেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। বিদ্যুৎ নিয়ে আপনারা এই মুহূর্তে সমস্যায় আছেন, তা আমরা বুঝি; তবে আমাদের একটু সময় দেন, খুব তাড়াতাড়ি সব সমস্যা দূর হবে। আমরা ধীরে ধীরে নিজেদের দেশেই গ্যাস-বিদ্যুৎসহ সবকিছু উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছি।

রোববার (২৩ আগস্ট) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে; সব ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষ নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতোমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড, এমনকি আমার পরিবারও পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সব পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪-এর ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মোটকথা মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে- এজন্য একটু ধৈর্য ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারী প্রমুখ।

এর আগে দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্থানীয় স্কুল মাদ্রাসা ও ঈদগাহসহ বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম