Logo
Logo
×

Advertisement

জাতীয়

চড়া দামে এলএনজি, নাকি সহনীয় লোডশেডিং—সিদ্ধান্ত নিতে বললেন তথ্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

চড়া দামে এলএনজি, নাকি সহনীয় লোডশেডিং—সিদ্ধান্ত নিতে বললেন তথ্য উপদেষ্টা

Advertisement

বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে থাকায় চড়া দামে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা হবে, নাকি কিছুটা সহনীয় মাত্রায় লোডশেডিং মেনে নেওয়া হবে—এ বিষয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে গ্যাস-সংকট চলছে। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে দেশজুড়ে এক হাজার থেকে দুই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

তিনি বলেন, এলএনজি কার্গোর সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। তবে অচিরেই এ পরিস্থিতির উন্নতি হবে। শিল্পোদ্যোক্তাদের টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুতের বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

জাহেদ উর রহমান জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ইতোমধ্যে বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশি আমদানিনির্ভরতা কমাতে ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপ খননের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে ব্যবসাটি কয়েকজন অলিগার্কের হাতে তুলে দেওয়ার দীর্ঘদিনের অনিয়মের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের ভোগান্তির বিষয়টি সরকার বিবেচনায় নিচ্ছে। তবে একই সঙ্গে গ্যাস আমদানিতে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার বিষয়টিও ভাবতে হবে।

তিনি বলেন, ‘দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকমের ভর্তুকি দেব, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেব—আমাদের সেই সিদ্ধান্তে আসতে হবে।’

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ইউনিট এলএনজি ১২ ডলারে পাওয়া গেলেও বর্তমানে তা ২৪ ডলারে বিক্রি হচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। 

তার আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে দাম আরও বেড়ে গেলে এলএনজির মূল্য ৩০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

আলজেরিয়া থেকে এলএনজি সার আমদানির উদ্যোগ

আলজেরিয়া থেকে এলএনজি সার আমদানির উদ্যোগ

দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে বিএনপি-জামায়াতকে টিআইবির আহ্বান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে বিএনপি-জামায়াতকে টিআইবির আহ্বান

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই

যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই

আরও পড়ুন

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম