Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদের সম্পদের হিসাব চায় দুদক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদের সম্পদের হিসাব চায় দুদক

Advertisement

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নামে জ্ঞাত আয়বহির্ভূত ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকার সম্পদ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, দুদকের অনুসন্ধানে এস এম আমজাদ হোসেনের নামে ৩০ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের স্থাবর এবং ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৮৯৩ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তার মোট স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৫৩ টাকা।

অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ তার ব্যয়ের পরিমাণ পাওয়া গেছে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৪৪ টাকা। ফলে ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৯৭ টাকা।

এর বিপরীতে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৪৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকা। হিসাবে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা।

দুদক জানায়, আমজাদ হোসেনের অর্জিত সম্পদের বিপরীতে দাখিল করা আয়-ব্যয় ও দায়-দেনাসহ বিভিন্ন উৎসের প্রমাণক বিশদভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে তার নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের সঠিকতাও নিরূপণ করতে হবে।

অনুসন্ধানে আরও জানা যায়, ভারত ও যুক্তরাষ্ট্রে আমজাদ হোসেনের মালিকানাধীন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। 

এ ছাড়া দেশে-বিদেশে তার আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

এসব কারণে অনুসন্ধানকারী কর্মকর্তা তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে। 

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ অনুসন্ধান পরিচালনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

খালি ফরমে স্বাক্ষর করে বিপাকে গ্রাহক ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

দুদক-সিআইডির তদন্ত দাবি প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

আরও পড়ুন

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম