Logo
Logo
×

Advertisement

জাতীয়

পেনশনধারীদের জন্যও বড় সুখবর নিয়ে এল নতুন পে-স্কেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

পেনশনধারীদের জন্যও বড় সুখবর নিয়ে এল নতুন পে-স্কেল

ছবি-যুগান্তর

Advertisement

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

তবে সবার পেনশন সমান হারে বাড়ছে না। যারা কম পেনশন পান, তাদের বৃদ্ধির হার বেশি; আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম। 

মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে একজন পেনশনভোগী যে নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। ফলে ৯ হাজার টাকা বা কম-পেনশন বাড়বে ১০০ শতাংশ, ৯,০০১ থেকে ২০ হাজার টাকা-বাড়বে ৭৫ শতাংশ, ২০,০০১ থেকে ৩০ হাজার টাকা-বাড়বে ৬৫ শতাংশ, ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকা-বাড়বে ৬০ শতাংশ এবং ৪০,০০১ টাকা বা বেশি-বাড়বে ৫৫ শতাংশ। 

ধরা যাক, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে ৯ হাজার টাকা নিট পেনশন পান। ১০০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ১৮ হাজার টাকা। আবার ২০ হাজার টাকা নিট পেনশন পেলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে হবে ৩৫ হাজার টাকা। ৩০ হাজার টাকা পেনশন হলে ৬৫ শতাংশ বৃদ্ধিতে দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা। ৪০ হাজার টাকা হলে ৬০ শতাংশ বৃদ্ধিতে হবে ৬৪ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার ৫৫ শতাংশ। 

তবে প্রকৃত পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা ও অবসর-পরবর্তী সুবিধাগুলো বিবেচনায় নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

আরও পড়ুন

সঞ্চয়পত্র কেনার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন

সঞ্চয়পত্র কেনার আগে যেসব ভুল এড়িয়ে চলবেন

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম