Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ এএম

নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা

সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা।

Advertisement

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে কমিটির সদস্য।     

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩ আসনের ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩ আসনের মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম, দিনাজপুর-২ আসনের মোহাম্মদ সাদিক, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যশোর-৬ আসনের মোহাম্মদ মুক্তার আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৪১-এর সংসদ সদস্য মাহফুজা হান্নান।

মাহমুদা হাবিবা একজন রাজনীতিবিদ এবং নারী উদ্যোক্তা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন-১৩ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য। মাহমুদা হাবিবা বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্যও তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি

জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি

সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নতুন দায়িত্ব পেলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

আরও পড়ুন

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম