Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান-রুকমিলার যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান-রুকমিলার যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামান

Advertisement

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের যুক্তরাষ্ট্রে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছিল বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠিয়েছে।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিষয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো Mutual Legal Assistance Request (MLAR) দেশটির Central Authority, Office of International Affairs (OIA) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। ওই আবেদনে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড এবং যুক্তরাষ্ট্রে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।

বাংলাদেশের পাঠানো ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে তদন্তসংক্রান্ত ওই প্রতিবেদনে বর্ণিত সম্পত্তির রেকর্ড পাঠানো হয়েছে। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে পাঠানো হয়।

তবে MLAR-এ চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি। চিঠিতে বলা হয়েছে, অনুরোধ করা অন্যান্য রেকর্ড ও তথ্যের বিষয়ে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তসংক্রান্ত অংশের বিষয়েও দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে Trial Attorney Maria Lerner এবং International Affairs Specialist Hira Shahbaz দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ওই অংশের বিষয়ে পৃথক চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে দুদককে জানানো হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার ১৮ আগস্ট চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া রেকর্ডপত্র পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক স্বার্থের তথ্য সংগ্রহে MLAR গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড এখন দুদকের চলমান অনুসন্ধান বা তদন্তে যাচাই-বাছাই করা হবে। নথিতে থাকা তথ্যের ভিত্তিতে সম্পদের উৎস, মালিকানা এবং অর্থের গতিপথ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

খালি ফরমে স্বাক্ষর করে বিপাকে গ্রাহক ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

দুদক-সিআইডির তদন্ত দাবি প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

আরও পড়ুন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম