Logo
Logo
×

Advertisement

জাতীয়

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী। ফাইল ছবি

Advertisement

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সম্পত্তি জব্দের পর এবার লন্ডনের হাইকোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে।

গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার জন্য এই আবেদনটি করেছে ঢাকাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। 

এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। পাশাপাশি সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশেও অর্থপাচার ও দুর্নীতির তদন্ত চলছে।

আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান ‘এমএফএস’ সাবেক এই রাজনীতিবিদের ১৭৫টিরও বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। এনসিএ-র তদন্ত চলার মধ্যেই সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পত্তির মূল তদারককারী হোল্ডিং কোম্পানি ‘জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড’ বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিংস) মধ্যে রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও এসবিএসি ব্যাংক তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। সাইফুজ্জামান চৌধুরীর ব্যবহৃত আগের একটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। টানা ১৫ বছর দেশ শাসনের পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

আরও পড়ুন

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম