Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

ফাইল ছবি।

Advertisement

আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি প্রযোজ্য হবে না সরকারি-বেসরকারি অফিসসহ কর্মজীবীদের ক্ষেত্রে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাধারণ কর্মজীবী ও সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি থাকছে নিয়মিত কর্মদিবস।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত থাকলেও এটি সাধারণ বা সরকারি ছুটির তালিকায় নেই।

ফলে ২৩ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অফিস করতে হবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত ক্লাস ও কর্মস্থলে ফিরতে হবে।

তবে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি কাটানো সম্ভব হবে।

অন্যদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা রয়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটির দিন যোগ হচ্ছে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম