Logo
Logo
×

Advertisement

জাতীয়

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজের টোল আদায় বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজের টোল আদায় বন্ধ

Advertisement

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ব্রিজের অবৈধ টোল আদায়। এতে পরিবহন চালক ও সংশ্লিষ্টরা স্বস্তি ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকাবাসী ও পরিবহন চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রতিমন্ত্রীর নির্দেশনায় টোল আদায় কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়।

স্থানীয়রা জানান, ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া ব্রিজে টোল আদায় শুরুর পর থেকে স্থানীয় ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। টোল আদায় বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ও পরিবহন চালকরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনায় ব্রিজের অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। টোল আদায় বন্ধ ঘোষণার খবরে স্থানীয়রা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

স্থানীয় এক পরিবহন চালক বলেন, ‘এই ব্রিজে টোলের নামে জোর করে টাকা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অন্যায়। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে টোলের ভোগান্তি থেকে মুক্ত হলাম।’

সড়ক ও জনপথ (সওজ) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ‘বালিপাড়া ব্রিজে কোনো ধরনের টোল আদায়ের অনুমতি নেই। যারা টোল আদায় করছে তারা অবৈধ উপায়ে করছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, ‘যে চক্রটি টোল আদায়ের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা

তথ্য প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আরও পড়ুন

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

এলপি গ্যাসের দাম আরও বাড়ছে, ঘোষণা আসছে

এলপি গ্যাসের দাম আরও বাড়ছে, ঘোষণা আসছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম