Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন পে স্কেল: প্রাথমিকের শিক্ষকদের জন্য দুঃসংবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

নতুন পে স্কেল: প্রাথমিকের শিক্ষকদের জন্য দুঃসংবাদ

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বাতিল হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা।

নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই। এ তারিখ থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। এ সময় পর্যন্ত পাওয়া বিশেষ সুবিধা নতুন বেতনস্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। এতে বলা হয়, জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত আহরিত বিশেষ সুবিধা আদেশের সংশ্লিষ্ট ধারায় প্রাপ্য বকেয়ার সঙ্গে সমন্বয় করতে হবে।

তবে, ১ জুলাই ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারে সুবিধা পাবেন‌ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।

এদিকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন পে স্কেল


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল?

আরও পড়ুন

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলা আমু, দীপু মনি, শাজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

আমু, দীপু মনি, শাজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম