Logo
Logo
×

Advertisement

জাতীয়

খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ

প্রতীকী ছবি

Advertisement

খেলনা আমদানির আড়ালে অবৈধভাবে নিয়ে আসা প্রায় এক কোটি টাকার ড্রোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।  বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টমসের কঠোর পদক্ষেপে এই বিশাল চালানটি ধরা পড়ে।

চকবাজারের ‘মিম কালেকশন’ নামের একটি প্রতিষ্ঠান রিমোট কন্ট্রোল খেলনা আমদানির কথা বলে এই চালানটি আনে। কিন্তু কাস্টমস কমিশনারের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর চালানটি পরীক্ষা করা হয়। 

তখনই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, খেলনার আড়ালে ঘোষণা ছাড়াই আনা হয়েছে প্রায় ৬৫৬ কেজি ওজনের ১৯৮০ পিস অবৈধ ড্রোন, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

এই চালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা ড্রোনগুলোর উড্ডয়ন ক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপপত্র যাচাই করে নিয়মানুযায়ী রাজস্ব ও জরিমানা আদায় করা হবে।

এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী দেশের সুরক্ষায় এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস সবসময় কঠোর ভূমিকা পালন করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ বিইআরসির

সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ বিইআরসির

শিগগিরই ভূমি অধিগ্রহণের জটিলতা কাটবে: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই ভূমি অধিগ্রহণের জটিলতা কাটবে: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম