Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিগগিরই ভূমি অধিগ্রহণের জটিলতা কাটবে: বাণিজ্যমন্ত্রী

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

শিগগিরই ভূমি অধিগ্রহণের জটিলতা কাটবে: বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Advertisement

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজের ৯০ শতাংশ সম্পন্ন করা হবে। সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে কাজের গতি কম ছিল, সেসব জায়গায় শিগগিরই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বুধবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। হবিগঞ্জের সব উপজেলায় বিদ্যমান সড়কগুলোর উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে। স্বাধীনতার পর সিলেট বিভাগে এত বড় প্রকল্প আর কোনো সরকার গ্রহণ করেনি। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণ করবে।

তিনি আরও বলেন, সরকার অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইন করেছে। দেশে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী দিনে হবিগঞ্জবাসীও এসব উদ্যোগের সুফল পাবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সামনে যে নেতা রয়েছেন, তিনি শৃঙ্খলায় বিশ্বাসী। আমাদের দলও একটি সুশৃঙ্খল দল। কোনো কিছুতেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নেতার নির্দেশ অনুযায়ী দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই। আমরা সবাই দলের কর্মী।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সংসদ সদস্য ডা. আবু মনসুর সাওখাত হাসান জীবন, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, ডা. আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান, ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ২

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জে শিশুকে গণধর্ষণের ঘটনায় ২ জনের কারাদণ্ড

হবিগঞ্জে শিশুকে গণধর্ষণের ঘটনায় ২ জনের কারাদণ্ড

পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

আরও পড়ুন

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম