Logo
Logo
×

Advertisement

জাতীয়

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: যুগান্তর

Advertisement

দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মিজানুর রহমান মিনু বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো তারা আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করছে বলে তিনি অভিযোগ করেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল এবং বাংলার মাটিতে তার কোনো স্থান হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা চরম বিপদে সর্বদা জনগণের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, গত দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্মের কথা ভুলে গেলে চলবে না। দলের ভেতরে কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি বা বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার সতর্কবার্তা দেন তিনি।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগসহ নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী

রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে নতুন ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আরও পড়ুন

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম