Logo
Logo
×

Advertisement

জাতীয়

আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে (লিফট ১১) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিসের উদ্বোধন করেন। এ উপলক্ষে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া শাখা অফিসে সভাকক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সে তুলনায় ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় ইউজিসির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। কিন্তু বর্তমান ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কর্মপরিবেশ ও পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে।

তিনি বলেন, ইউজিসির পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন ভবন নির্মাণের কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগকে বিকল্প স্থানে স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি বিভাগ শাখা অফিসে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। বিকল্প কর্মস্থলে স্থানান্তরিত হয়ে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ইউজিসির অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

আরও পড়ুন

দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক

দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক

আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন

আগারগাঁওয়ে ইউজিসির শাখা অফিস উদ্বোধন

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম