Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

Advertisement

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, গবেষণার জন্য বয়স, দামি যন্ত্রপাতি বা বড় ল্যাবরেটরি দরকার নেই। নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণার শুরু হতে পারে। বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে খুদে গবেষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হবে এমন ধারণা ঠিক নয়। খুদে গবেষকেরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নিজেদের চারপাশের সমস্যা নিয়ে কাজ করেছে। এসব সমস্যা সমাধানে তারা নিজেদের চিন্তাশক্তি ও হাতের কাছে থাকা উপকরণ ব্যবহার করেছে। গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহস, উদ্দীপনা, অনুসন্ধিৎসু মনোভাব ও বৈজ্ঞানিক চিন্তার ওপর গুরুত্ব দিতে হবে। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের পথ খোঁজার সক্ষমতাই গবেষণার মূল বিষয়।

দেশের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গে অধ্যাপক মামুন বলেন, গত পাঁচ দশকে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গবেষণায় বিপুল অর্থায়ন করেছে। অনেক গবেষণাপত্র আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং গবেষকদের সাইটেশনও হয়েছে। কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হয়নি। গবেষণাপত্র তৈরি হয়েছে, আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে, সাইটেশনও হয়েছে। কিন্তু মানুষের যে বাস্তব সমস্যা, অনেক ক্ষেত্রে সেই সমস্যা থেকেই গেছে।

দেশের যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততার মতো সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে ভবিষ্যতের বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। আজকের খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে। 

এদিকে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নেয়। তারা ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো ধরনের হস্তক্ষেপ নয়: ইউজিসি চেয়ারম্যান

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

আরও পড়ুন

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম