Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ

Advertisement

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফরকালে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় থাকলে ব্যবহারকারীদের সেবা আরও কার্যকর হবে। একই সঙ্গে অভিযোগ ও বিভিন্ন জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহিও বাড়ানো সম্ভব হবে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। এ কারণে দেশে মেটার সরাসরি উপস্থিতি ডিজিটাল নিরাপত্তা ও গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধিদলের সফরে মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া, গুগলসহ ১৫টির বেশি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর মতো বিষয় গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সফরের আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ উল্লেখ করে শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। বাস্তবভিত্তিক কাজ এগিয়ে নিতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

ফোনের গ্যালারির ছবি ব্যবহারের অভিযোগে মেটাকে ১০ হাজার কোটি টাকা জরিমানা

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

ফেসবুকে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম