Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. জাহেদ বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে ৯৮৪টি অভিযান করেছে ভোক্তা অধিদপ্তর। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।

রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ হচ্ছে এবং ২০ কেজি করে চাল দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দরিদ্র এবং ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা হলেও ভালো রাখার জন্য কার্ডের আওতা সম্প্রসারণ ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে ডা. জাহেদ বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকারকে যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোনো দেশের হবে সেটি ভিন্ন আলোচনা। 

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা আছে জানিয়ে তিনি আরও বলেন, এটি একবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। সরকার নীতিমালা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

আরও পড়ুন

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম