Logo
Logo
×

Advertisement

জাতীয়

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

Advertisement

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকায় ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই । উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান

মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

নিম্নমানের উড়োজাহাজ ও সেবা বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের চিঠি

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বোয়িং, ছাঁটাই করবে ৫ শতাংশ কর্মী

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

আরও পড়ুন

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম