Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র  অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়। ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নাম্বার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট-বড় বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পিতার আবেদনের প্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।   

গত ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের পিতা মো বরকত উল্লাহ গড়াই নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান। আবেদনের প্রেক্ষাপটে শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং এর অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার কয়া, শিলাইদহ, চর সাদীপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের প্রায় ২ লক্ষ মানুষের যাতায়াত এবং দৈনন্দিন সেবা গ্রহণের জন্য প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষকে নৌকাযোগে নদী পারাপার হতে হয়। গড়াই নদীর ওপর সেতু নির্মিত হলে কয়া ইউনিয়নের সাথে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে এবং স্থানীয় কৃষি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। 

চিঠির অবগতির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিল চেয়ে আইনি নোটিশ

কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর

কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

আরও পড়ুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

৪৬তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ১৪১৬ জনের তালিকা দেখুন

শাহজালালে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল: ইউএস-বাংলা

শাহজালালে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল: ইউএস-বাংলা

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম