Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: বাসস

Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের স্থান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, বর্তমান ও আগামীর শিক্ষার্থীদের গুণগত শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কারণ শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবে।

শনিবার (১০ অক্টোবর) ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, নিয়োগে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না; কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষকদের নিয়োগ দিতে হবে।

বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক পরিবেশ রক্ষার নির্দেশও দেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরটি দ্রুত ভরাট করে নির্দিষ্ট সীমানা প্রাচীরের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সম্পত্তি দখল বা যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষার্থীদের পুষ্টি ও ভিটামিন সি-এর চাহিদা মেটাতে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম ও তেঁতুলসহ বিভিন্ন ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার জাহান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

‘পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে সবুজ করতে হবে’

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

আরও পড়ুন

শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী

শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম