Logo
Logo
×

Advertisement

জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ফাইল ছবি।

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার হুথি হামলার তীব্র ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুসহ অনেকের মৃত্যু হয়েছে। অসংখ্য আহত হয়েছে; যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃত এবং আহত বাংলাদেশিদের বিবরণ পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার সুবিধার্থে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। 

এতে আরও বলা হয়, বাংলাদেশি নিহতদের পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় বাংলাদেশ এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে। বেসামরিক জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে বন্ধ করা উচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হামলার মুখে বাংলাদেশ সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিকতার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আরও পড়ুন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম