Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

Advertisement

সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। পাশাপাশি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানাবে সংগঠনটি।

আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (তৃতীয় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। 

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার সূতিকাগার, আর শিক্ষকরা হলেন প্রজন্ম গড়ার প্রকৃত কারিগর। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের স্পষ্ট আশ্বাস ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো ঝুলে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

আরও পড়ুন

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

ক্ষমতার দাপটে উৎরে যান তিনি

ক্ষমতার দাপটে উৎরে যান তিনি

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম