Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

Advertisement

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে কোনো পক্ষ কলকাঠি নাড়ছে কি না, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’

ফারুকী বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছুই অনুমান করতে পারবেন। এই রকম অবস্থায় দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়া কে বা কারা এই অদরকারি কাজটা করাইছে সেটা খুঁজে দেখেন। রবীন্দ্রনাথকে বাংলাদেশে সরকারিভাবেই সেলিব্রেট করা হয়। ওটা কেউ আটকাইতে গেছে বইলা আমরা শুনি নাই।   

কিন্তু এই শিল্পকলার দেয়ালের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনকে দিয়া রবীন্দ্রনাথ ছাড়াও বাকী দুইজনকে হঠাৎ করে যে ঢোকানো হইলো সেটাতো আমাদের এখানে রেগুলার বা সাধারণ ঘটনা না। মানে এই অ-সাধারন ঘটনাটা কার মাথা থেকে আসছে এটা খোঁজ নিলেই বুঝবেন তাদের ধান্দাটা কী? কে কাকে দিয়া এই অপ্রয়োজনীয় এবং অ-সাধারণ কাজটা করাইলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলি আশা করি এই বিষয়ে খোঁজ খবর নিবে।     

আর ওই দিকে যারা ছবিতে কালি দেয়ার মতো ফালতু বিপ্লবে ব‍্যস্ত তাদের কথা আর কিইবা বলবো!

যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো সময় আসছে সরকারের সংস্থাগুলির বোঝার যে কে কোথায় কোন চাল চালতেছে। এগুলার মূল উদ্দেশ্য ফোকাস অন্য দিকে নেয়া এবং আমাদেরকে অন‍্য আলাপে ব‍্যস্ত রাখা।

আমাদের এখন প্রসঙ্গ একটাই- বাংলাদেশ। বাংলাদেশ পুনর্গঠন! রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক- সবভাবে। এবং আলাপের প্রসঙ্গ একটাই কী কী ভাবে ফ‍্যাসিবাদি শক্তি আমাদের এই ক্ষেত্রগুলিকে ধ্বংস করছে এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।’

এর আগে শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। ১০ গুণী ব্যক্তির মধ্যে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, ঔপন্যাসিক ও ছোটগল্পকার হাসান আজিজুল হকের ছবি না থাকায় প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতিকৃতি আঁকা নিয়েও সমালোচনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

শেষ পর্ব জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

চতুর্থ কিস্তি জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

তৃতীয় কিস্তি জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

বাঁধন ইস্যুতে ফারুকী কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম