Logo
Logo
×

Advertisement

জাতীয়

চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) গ্রেফতার করেছে এসআরবি।

Advertisement

রাজধানীর আদাবরের শম্পা মার্কেট এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন জাহিদ জন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে কয়েকটি অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানগুলো ব্যর্থ হওয়ায় তথ্য পাচারের সন্দেহ তৈরি হয়। পরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে আভিযানিক দল জানতে পারে, জাহিদ নিজেই একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। 

এসআরবি-২ জানায়, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে জিজ্ঞাসাবাদের পর জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী আদাবর থানার শম্পা মার্কেট এলাকার একটি পরিত্যক্ত অফিসকক্ষ থেকে তার নিয়ন্ত্রণে রাখা বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তলটি উদ্ধার করা হয়।

এসআরবি-২ আরও জানায়,  জাহিদ জন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তার পিসিপিআর যাচাই করে যাত্রাবাড়ী থানায় একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

সংবাদ সম্মেলনে ইশরাক জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিলের জামিন নামঞ্জুর

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

আরও পড়ুন

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী

১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম