Logo
Logo
×

Advertisement

জাতীয়

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

Advertisement

‎বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া মেঘনা নদী ও এর শাখা নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়েছে।

‎সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎নৌ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। এ ছাড়া নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে।

‎নৌ পুলিশ বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি এবং আবুপুর ও অন্তর্বাম অস্থায়ী ক্যাম্পের তিনটি দল অভিযানে অংশ নেয়। এতে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইয়াছিনুল হকও ছিলেন।

‎সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা যুগান্তরকে জানান, উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

মেঘনায় নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

আরও পড়ুন

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম