Logo
Logo
×

Advertisement

জাতীয়

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

Advertisement

অফিসের ব্যস্ততা, কাজের চাপ আর একের পর এক মিটিংয়ের মাঝে একটু আনন্দ খুঁজে পেতে এক টুকরো চকলেটই যথেষ্ট। সহকর্মীদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ হিসেবে আজ ২০ অক্টোবর পালিত হচ্ছে ‘অফিস চকলেট ডে’ বা সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন।

কর্মক্ষেত্রে কাজের চাপ ও একঘেয়েমির মধ্যে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য, বন্ধুত্ব ও আন্তরিকতা বাড়ানোর প্রতীকী উপলক্ষ এ দিনটি। দিবসটি ঘিরে সহকর্মীদের চকলেট উপহার দেওয়া, সবার সঙ্গে চকলেট ভাগাভাগি করে খাওয়া কিংবা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে কর্মব্যস্ত দিনটিকে আনন্দময় করে তোলার সুযোগ রয়েছে।

অফিসে কাজের চাপ, বসের তাড়া, ইনবক্সভর্তি ই-মেইল আর একের পর এক বৈঠক- সব মিলিয়ে অনেক সময় কর্মজীবন হয়ে ওঠে একঘেয়ে। এমন সময়ে সহকর্মীর দেওয়া ছোট্ট একটি চকলেটও মুখে হাসি ফোটাতে পারে। একই সঙ্গে এটি সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের সহজ মাধ্যম হতে পারে।

দিবসটি উদযাপনের জন্য বড় কোনো আয়োজনের দরকার নেই। সহকর্মীদের জন্য এক বাক্স চকলেট, কয়েকটি মাফিন কিংবা একটি কেক নিয়ে গেলেই তৈরি হতে পারে আনন্দঘন পরিবেশ। চাইলে দুপুরের বিরতিতে সবাই মিলে পছন্দের চকলেট ভাগাভাগি করে খাওয়া ও আড্ডার আয়োজনও করা যায়।

যেসব সহকর্মীর সঙ্গে সাধারণত কাজের প্রয়োজন ছাড়া তেমন কথা হয় না, তাদেরও চকলেট উপহার দিয়ে সম্পর্কের নতুন সূচনা করা যেতে পারে। একটি ছোট উপহারই কখনো কখনো দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করে। তবে আনন্দের এ আয়োজনে যেন কেউ বাদ না পড়েন, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

‘অফিস চকলেট ডে’র নির্দিষ্ট প্রবর্তক কিংবা সূচনার ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। বিভিন্ন অনলাইন দিবসপঞ্জিতে ২০ অক্টোবর দিনটি পালনের উল্লেখ রয়েছে। তবে এটি কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক দিবস নয়।

দিনটির মূল বার্তা হলো, কর্মক্ষেত্রে দায়িত্ব ও ব্যস্ততার পাশাপাশি আনন্দ, আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতারও গুরুত্ব রয়েছে। কারণ, সব সমস্যার সমাধান চকলেটে না হলেও এক টুকরো চকলেট ব্যস্ত দিনের ক্লান্তি কিছুটা কমিয়ে দিতে পারে। কাজের চাপ থাকুক, তবু সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া একটু আনন্দ দিনটিকে করে তুলতে পারে আরও মিষ্টি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম