Logo
Logo
×

Advertisement

জাতীয়

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার

ফাইল ছবি।

Advertisement

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। আজ এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই বোর্ডের প্রধান। এ ছাড়া এই বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হলেন পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। আর নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে বোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ‘মজুরি বোর্ড অন্তর্ভুক্ত করার বিষয়টি অবগত হয়েছি। আশা করি, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে।’

এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে শ্রমিক–পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুরেও রাস্তায় নেমেছেন শ্রমিকেরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর বিমানে ফের ত্রুটি

প্রধানমন্ত্রীর বিমানে ফের ত্রুটি

তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহদী আমিন

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহদী আমিন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

আরও পড়ুন

জামিন পাননি এমপি গাজী নজরুল

জামিন পাননি এমপি গাজী নজরুল

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম